০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ হোসেন আলী (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেল সান্তাহারের পরিদর্শক সামছুল আলমের নেতৃত্বে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ পাড়ার হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সামছুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য এর আগে চলতি বছরের ১৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের কলেজপাড়ায় সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের বাড়ির সামনে স্থানীয় লোকজন মাদকসহ হোসেন আলীকে আটক করেন। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করে। এরপর সে জামিনে বের হয়ে আবারও মাদক কারাবার শুরু করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৬:৩০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬