০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় জার্মান প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মধ্য কুটুরবাড়ি এলাকায় জার্মান প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নেছার আলী জার্মান প্রবাসী। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে চোরেরা ওই প্রবাসীর বাড়ির পূর্ব পাশের ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাক্সের তালা ভেঙে ২০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চুরির বিষয়টি বুঝতে পারেন।

থানায় অভিযোগকারী ওই প্রবাসীর মা ছমেনা বেগম জানান, জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে রেখেছিলেন তারা। এছাড়াও জমি কেনার জন্য আগে থেকেই আরও টাকা রাখা ছিল। চোরেরা টাকার বিষয়টি জেনেই চুরি করতে এসেছিল বলে দাবি করেন তিনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এএসআই মো. মিথুন রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ধরন দেখে মনে হচ্ছে ভুক্তভোগীদের নিজেদের মধ্যে কেউ এই কাজে জড়িত থাকতে পারে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে চুরির আসল রহস্য জানা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় জার্মান প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

Update Time : ০৬:২৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬