০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শেরপুরে জলাধার দখলমুক্ত ও পরিষ্কার করে দৃষ্টিনন্দন লেকে রূপ দেয়ার উদ্যোগ

বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেটসংলগ্ন জলাধার দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ বন্ধ থাকায় জলাধারটি নোংরা ও বেহাল অবস্থায় পড়ে আছে। পাশাপাশি জলাধার সংলগ্ন এলাকায় রয়েছে জলাবদ্ধতার সমস্যা। এসব সমস্যা সমাধানে জলাধারটি পরিষ্কারের পাশাপাশি পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে এর সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টায় জলাধার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, একসময় ফরেস্ট অফিস সংলগ্ন জলাধারটিতে পানির স্বাভাবিক প্রবাহ ছিল। কালের বিবর্তনে পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাধারটি নাজুক অবস্থায় পৌঁছেছে। জলাধারটি দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ স্থাপনা এর আগে উচ্ছেদ করা হয়েছে। এবার উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে জলাধার পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে জলাধারটির সংযোগ স্থাপন করা হবে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। জলাধার পরিষ্কারের পর এর দুই পাশে গাছ ও ফুলের গাছ লাগিয়ে স্থানটিকে একটি দৃষ্টিনন্দন লেকে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইউএনও বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে নিয়মিত এ কার্যক্রম চলবে। এ জন্য বাড়ির আশপাশ ও আঙিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও: আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে জলাধার দখলমুক্ত ও পরিষ্কার করে দৃষ্টিনন্দন লেকে রূপ দেয়ার উদ্যোগ

Update Time : ০৬:০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬