বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হবে।
আমরা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে এক্ষেত্রে সকল সম্প্রদায়েরই দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন যেকোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতির হাতে সরকারি সহায়তার চাল ও কাপড় বিতরণ এবং মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























