০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ধুনটে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা,নানা গুঞ্জন

বগুড়ার ধুনট উপজেলায় হেমায়েতুল মিল্লাত একাডেমি ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার আবাসিকের একটি কক্ষে হাবিবা খাতুন (১৩) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। নিহত হাবিবা খাতুন উপজেলার পাকুড়ীহাটা গ্রামের হানিফ মন্ডলের মেয়ে। এই অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন শুরু হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা খাতুন হেমায়েতুল মিল্লাত একাডেমি ও খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার কেতাব বিভাগের ছাত্রী। ওই মাদ্রাসা থেকে পাকুড়ীহাটা গ্রামে তার বাড়ির দূরত্ব প্রায় ২ কিলোমিটার। সে মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো। গত রোববার দুপুরের দিকে হাবিবা খাতুন মাদ্রসার আবাসিকের একটি কক্ষে বিষপান করে অসুস্থ হয়।

এসময় তার পরিবারকে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। সংবাদ পেয়ে হাবিবার স্বজনরা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টায় হাবিবা খাতুন মারা যান। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হাবিবার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে মাদ্রাসার ছাত্রীর আত্মহত্যা,নানা গুঞ্জন

Update Time : ০৭:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬