০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় প্রেমিক যুগলের এক সাথে আত্মাহুতি!

গাইবান্ধার সাঘাটায় প্রেমিক যুগল এক সাথে বিষাক্ত ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন- সাঘাটা উপজেলার পূর্ব রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে আল আমিন মিয়া (১৮) এবং দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার তাজমিন (২৫)। তিনি পদুমশহর ইউনিয়নের জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আল আমিন ও তাজমিনের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়সের ব্যবধান, তাজমিনের বিবাহিত জীবন ও সন্তান থাকার বিষয়টি নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবার বিষয়টিতে সম্মতি না থাকায় গত রোববার তাজমিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অবস্থান নেন।

এরপর গত সোমবার আল আমিন ও তাজমিন একসাথে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে স্বজনেরা তাদের দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের ব্যবধানে দু’জনের মৃত্যু হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ আল আমিনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী

গাইবান্ধায় প্রেমিক যুগলের এক সাথে আত্মাহুতি!

Update Time : ০৬:৩১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬