০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

বগুড়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার অধুনালুপ্ত পৌরসভার সাবেক মেয়র এড. এ. কে. এম. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান, এসআরডি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, বগুড়া সিটি কর্পোরেশনের সচিব পপি খাতুন, জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জজ কোর্টের পিপি এড. আব্দুল বাছেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা শহরে বেপরোয়া কিশোর গ্যাংয়ের উৎপাত ও যত্রতত্র ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, শুধু রাতেই নয়, এমনকি সকালেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পাশাপাশি পতিত সরকারের কর্মীরা নতুন করে বিশৃঙ্খলা ও পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তাদের কঠোর হস্তে দমনের আহ্বান জানানো হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা : কিশোর গ্যাং ও ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার তাগিদ

Update Time : ০৪:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬