রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের এ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকমণ্ডলীর সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যগণ বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 










