০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজের শিক্ষার্থী নিহত

বগুড়া শহরের স্টেশন রোডে সড়ক দুর্ঘটনায় তামজিদ হাসান বাঁধন (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুরান বগুড়া ওয়াপদা গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামজিদ হাসান শহরের সবুজবাগ এলাকার জাহিরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক করতোয়ার জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুদুর রহমান রানার ভাগ্নে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে স্টেশন রোড দিয়ে যাচ্ছিলেন তামজিদ। পথে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তিনি ছিটকে সড়কের ডিভাইডারের ওপর পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজের শিক্ষার্থী নিহত

Update Time : ০৪:৩২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬