০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর জোরালো উদ্যোগ

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষের দিকে এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ গড়াতে পারে। তবে এর আগে স্টেডিয়ামের সার্বিক সংস্কার এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেন্যু পরিদর্শনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী গতকাল দৈনিক করতোয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বেশ কিছু সংস্কার কাজ প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদের অনুরোধে বিসিবি তাদের এ বিষয়ে সহযোগিতা করছে।

স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। কনসালটেন্ট নিয়োগের মূল্যায়ন (ইভালুয়েশন), আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো যাচাই করে গ্যালারিসহ সামগ্রিক সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

বিসিবির এই কর্মকর্তা আরও জানান, মাঠের বর্তমান ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা গ্রাউন্ডস ডেভেলপমেন্টের অংশ হিসেবে সম্পূর্ণ আধুনিকায়ন করা হবে। পাশাপাশি ফ্লাডলাইটের আধুনিকায়ন করা অত্যন্ত জরুরি।

ম্যাচ পরিচালনার জন্য এলইডি বা এনার্জি সেভিং লাইট স্থাপন করা হবে। সব মিলিয়ে সংস্কারের প্রাথমিক প্রক্রিয়া শেষ হতে আগামী নভেম্বর মাস পার হতে পারে। এরপর টেন্ডারসহ আনুষাঙ্গিক প্রক্রিয়া শেষে আগামী বছরের শুরুর দিকেই মূল সংস্কার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর জোরালো উদ্যোগ

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর জোরালো উদ্যোগ

Update Time : ০৪:২৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬