০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (৪১) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধুনট সদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরহাদ হোসেন ওই এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার সদরপাড়া এলাকায় ফরহাদ হোসেন মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। ফরহাদ হোসেন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ৭টির অধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শুক্রবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

ধুনটে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৭:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬