০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ আহত ৯

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এসময় টিনের তৈরি একটি মসজিদ ঘর ভেঙে লন্ডভন্ড করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যেকোন সময় আবারও দুপক্ষের মাঝে সংঘর্ষের আশংকা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ চলে আসার পরে আবারও দু’পক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছে।

আহতরা হলেন, উপজেলার রামনগর গ্রামের রইচ উদ্দিনের ছেলে সোহরাব আলী (৫৫), ফরিদুল ইসলাম (৩৫), সোহরাব আলীর ছেলে নুর আলম (৩০), মহির উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (৩৪), মেছের আলীর ছেলে ডাবলু হোসেন (৪০), আছের আলীর ছেলে রেজাউল প্রামানিক (৪২), আফছার আলীর স্ত্রী আয়েশা বেগম (৫৫), উজ্জল মিয়ার স্ত্রী সুমি খাতুন (৩০) ও মোরগ আলী প্রামানিকের স্ত্রী গোলছারা বেগম (৫৫)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়রা মিলে টিনের তৈরি একটি মসজিদ নির্মান করে। তবে মসজিদটিতে যাতায়াতের সুবিধার্থে মসজিদের ক্রয়কৃত নির্ধারিত স্থানে নির্মান না করে ২০০ মিটার অদুরে নির্মান করা হয়। পরবর্তীসময়ে মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে দুটিপক্ষে ভাগ হয়ে যায়। পরে মসজিদের নির্ধারিত স্থানে অন্য পক্ষ ২০২১ সালে আরেকটি নতুন টিনের তৈরি মসজিদ নির্মান করেন।

এ ঘটনায় দু’পক্ষের মাঝে বিরোধ আরো তুঙ্গে গিয়ে দাড়ায়। ঘটনার দিন দুপক্ষই নামাজ শেষে মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এসময় ২০২১ সালে নির্মিত মসজিদটি ভাঙচুর করে মাইক, ফ্যানসহ যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড করা হয়েছে। এঘটনায় উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সোহরাব আলী বলেন, ২০২১ নির্মিত মসজিদে নামাজ আদায়কালে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাংচুর করেছে।

অপর পক্ষের আলহাজ আবুল কালাম দাবি করেন, দীর্ঘদিন ধরে মসজিদ নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি মিমাংসার প্রস্তাব নিয়ে মসজিদে প্রবেশ করার পর তারা আমাকে আটক করে। সংবাদ পেয়ে স্বজনরা মসজিদের বেড়া ভেঙে আমাকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ আহত ৯

Update Time : ০৪:৫০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬