বগুড়ার ধুনট উপজেলায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে নিখোঁজের পর আমজাদ হোসেন (৬৯) নামে এক দিনমজুরের ভাসমান লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে খালের পানি থেকে তার লাশটি উদ্ধার করে স্থানিয়রা। নিহত আমজাদ হোসেন উপজেলার মানিকপোটল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আমজাদ হোসেন অন্যান্য দিনের ন্যায় গত রোববার সকালে নিজ বাড়ি থেকে একই গ্রামের আবু বক্করের জমিতে কাজ করতে মাঠ যান। সারাদিন কাজ শেষে সন্ধ্যার দিকে আমজাদ হোসেন জমির পাশে খালের পানিতে হাত-মুখ পরিস্কার করার জন্য নামেন। এরপর রাতে বাড়ি ফিরে আসেননি আমজাদ হোসেন।
এ অবস্থায় সোমবার সকাল ৯ টার দিকে জোড়খালী খালের পাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকরা পানিতে আমজাদ হোসেনের লাশ ভাসতে দেখেন। এ সময় খবর পেয়ে পরিবারের লোকজন খালের পানি থেকে লাশটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























