০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সাবেক পুলিশ কর্মকর্তাকে জরিমানা

বগুড়া মহানগরের সাতমাথায় যানজট নিরসনে নিয়মিত অভিযানে পুলিশের সাবেক কর্মকর্তাকে অবৈধভাবে সড়ক দখল করে মোটরসাইকেল রাখায় জরিমানা করেছে বগুড়া ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন বগুড়ার টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খান।
এ ব্যাপারে তিনি বলেন, সকাল থেকে সপ্তাহের শেষ দিনে মহানগরের সড়কগুলোর যানজট নিরসনে নিয়মিতভাবে কাজ করছিল বগুড়া ট্রাফিক বিভাগ। স্টেশন রোড থেকে অভিযান পরিচালনা করে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারের পশ্চিমে সপ্তপদী মার্কেটের সামনে সড়কের ওপর একটি মোটরবাইক দেখা যায়। হ্যান্ড মাইকে ঘোষণা করে মোটরবাইকের মালিককে খোঁজা হয়।
তিনি জানান, মামলা দেওয়ার পর মোটরবাইকটির মালিক উপস্থিত হয়ে নিজের পরিচয় দিলে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। সড়কের জায়গা দখল করে পার্কিং করে রাখার ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়। মামলায় ৩ হাজার টাকা দন্ড প্রদান করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বগুড়ায় সাবেক পুলিশ কর্মকর্তাকে জরিমানা

Update Time : ০৬:০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬