০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানের অপসারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন সহ ৬ দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ বগুড়া শাখা অফিসের সমানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরীর আহবায়ক এড. শাহীন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি। সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাহালু’র তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এখন উদ্বোধনের অপেক্ষায়

ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

Update Time : ০৭:০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬