০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার,মাদক ও অস্ত্র উদ্ধার

বগুড়া সারিয়াকান্দিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্রসহ ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত আরো ২ জনসহ মোট ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫১ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফুলবাড়ি ইউনিয়নের আমতলী উত্তর পাড়া গ্রামের আছাব্বর সাকিদারের ছেলে এনামুল হক (৪৪)কে গ্রেফতার করা হয়।

এছাড়া একইরাতে ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ছাগলধরা গ্রামের সেলিম মন্ডলের স্ত্রী সুইটি আক্তার (২৪) এবং একই গ্রামের এমদাদুল হকের স্ত্রী ছকিনা বেগম (৪৩)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আরো ২২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া আরো একটি অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সদর ইউনিয়নের চর বরুরবাড়ী গ্রামের ছামছুল হকের ছেলে সোহেল মিয়া এবং ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা গ্রামের শামসুল হকের স্ত্রী আলজেম খাতুনকেও গ্রেফতার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, গ্রেফতার মাদক কারবারিদের নামে পৃথক মাদক মামলা দায়ের করে তাদের আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দিতে পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার,মাদক ও অস্ত্র উদ্ধার

Update Time : ০৭:০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬