০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা

বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সমন্বিত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে বনানী এলাকায় এ সংক্রান্ত একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৩টি যানবাহনকে মোট ৬০০ (ছয়শত) টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়। একই সাথে গাড়িগুলোতে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান। অভিযান পরিচালনাকালে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিল জেলা পুলিশ, বগুড়া।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা

Update Time : ০৬:২১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬