০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার সপ্তপদী মার্কেট ভেঙে নির্মাণ করা হবে ৯ তলা বাণিজ্যিক ভবন

বগুড়া মহানগরের ঐতিহ্যবাহী সপ্তপদী মার্কেট ভেঙে সেখানে নির্মাণ করা হবে অত্যাধুনিক ৯তলা বাণিজ্যিক ভবন। নতুন এই ভবনে থাকবে আন্ডারগ্রাউন্ডসহ তিন তলাবিশিষ্ট কার পার্কিং, চলন্ত সিঁড়ি, ক্যাপসুল লিফটসহ আধুনিক বাণিজ্যিক স্থাপনার সকল সুযোগ-সুবিধা, এবং গ্রাহকদের নির্বিঘ্নে চলাচলের জন্য থাকবে একাধিক প্রবেশপথ।

গত শনিবার মার্কেটের পশ্চিম পাশের প্রবেশমুখ, পেছনের পরিত্যক্ত গলি সড়ক এবং গ্যারেজের জায়গায় বোরিং করে মাটি পরীক্ষা করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান আরইউটিডিপি। গতকাল রোববার প্রতিষ্ঠানটির কর্মীরা মার্কেটের সামনের পূর্বপাশের প্রবেশমুখেও ভূগর্ভস্থ মাটি, বালি ও ভূ-স্তর পরীক্ষার তথ্য সংগ্রহ করেছেন। এছাড়া মার্কেটের দক্ষিণ পাশের স্টেশন রোডেও চলছে মাটি পরীক্ষার কাজ।

বগুড়া সিটি কর্পোরেশনের নিয়োজিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো: মাসুদ রানা জানান, রেসিডেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) অধীনে এই নির্মাণ কার্যক্রম সম্পন্ন হবে। এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, নতুন ভবনটি হবে ৯ তলাবিশিষ্ট বাণিজ্যিক মার্কেট। বর্তমান স্থাপনার চারপাশ থেকে মাটি পরীক্ষাসহ নির্মাণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে একটি কনসালট্যান্ট ফার্ম। সবকিছু ঠিক থাকলে বিশ্বব্যাংকের অর্থায়নে চলতি বছরই ভবনটির দরপত্র প্রক্রিয়া ও নির্মাণ আদেশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্তমান মার্কেটের কয়েকজন দোকানির সাথে কথা বলে জানা যায়, গত দুইদিন ধরে তারা খোঁড়াখুঁড়ির কাজ দেখছেন এবং নির্মাণকর্মীদের কাছ থেকে জেনেছেন মার্কেটটি নতুন করে তৈরি হবে। তবে পুনর্বাসন বা ভবিষ্যতে দোকান বরাদ্দের বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের এখনো কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশের এসআই টিটোনের মৃত্যু

বগুড়ার সপ্তপদী মার্কেট ভেঙে নির্মাণ করা হবে ৯ তলা বাণিজ্যিক ভবন

Update Time : ০৭:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬