১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় চেম্বার নেতৃবৃন্দের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রোববার (১৩ সেপ্টেম্বর) বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুরে সহকারী হাইকমিশনার চেম্বার কার্যালয়ে পৌঁছালে চেম্বারের সভাপতি আতিকুর রহমান বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে উভয় পক্ষের মধ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও ভিসা নীতি সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বগুড়া চেম্বার সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, পরিচালক শাহিনুর ইসলাম সবুজ, সামছুল হক বেনু, রাশেদুল ইসলাম, আজিজার রহমান মিল্টন, নূর-ই-আলম সিদ্দিকী পল্লব, শফিউল ইসলাম খোকন, পরিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে চেম্বার সভাপতি বাদল, মনোজ কুমারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বগুড়া থেকে ভারতের বিভিন্ন রাজ্যে পণ্য রপ্তানিতে আমরা আগ্রহী। বর্তমানে ভারত বগুড়া থেকে মাত্র ১০ থেকে ১২ ধরনের পণ্য আমদানি করছে, আমরা এই পণ্যের পরিধি আরও বাড়াতে চাই। তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানান।

এ ছাড়া ভিসা প্রক্রিয়া আরও স্বাভাবিক করার ওপর জোর দিয়ে বলেন, ভারত ভিসা দিলেও তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং ভারতে গিয়ে রোগী ও পর্যটকেরা অনেক সময় হয়রানির শিকার হচ্ছেন। তিনি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

জবাবে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনেক তথ্যই সঠিক নয়। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আগামী দিনে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও সহজ করার আশ্বাস দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় চেম্বার নেতৃবৃন্দের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৬:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬