০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া জেলা কারাগারের কয়েদির মৃত্যু

বগুড়া জেলা কারাগারের কয়েদি শ্রী ভুলু সরকার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার বেলা ১১ টার দিকে তিনি মারা যান।

জেল সুপার মো. আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। এরপর ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে মারা যান।

জেল সুপার আরো বলেন, ভুলু সরকার ছিলেন একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি নিয়মিত নেশা করতেন। শরীরের রক্ত বিক্রি করে টাকা সংগ্রহ করে নেশা করতেন। নেশার জন্য মাসে তিনি ৫/৭ বার করে নিজের শরীরের রক্ত বিক্রি করে টাকা ম্যানেজ করতেন বলে স্বজনরা জানান।

এজন্য ভুলু রক্ত শূন্যতায় ভুগছিলেন। শজিমেক হাসাপাতালের মর্গে ময়না তদন্তশেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত ভুলু সরকার বগুড়া মহানগরের ঠনঠনিয়া হিন্দুপাড়ার মৃত অচিত সরকারের ছেলে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া জেলা কারাগারের কয়েদির মৃত্যু

Update Time : ০৬:৫৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬