০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় নীলসাগরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়া মহানগরে খান্দার নীলসাগর বিলে গোসল করতে নেমে সোয়াদ হোসেন নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঠনঠনিয়া পশ্চিমপাড়ার স্যানিটারি মিস্ত্রী আবুল কালামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে সোয়াদ, তানিম ও রাকিব নামে তিন শিশু খেলাধুলা শেষে নীলসাগর বিলে গোসল করতে নামে। এসময় সোয়াত তলিয়ে যেতে থাকলে বন্ধুরা টেনে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। সোয়াদ তলিয়ে যাওয়ার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে বিলে নেমে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে লোকজন ওই শিশুর মরদেহ উদ্ধার করে। শিশুটি সাঁতার জানতো না। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ওই এলাকায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি কেউ তাদেরকে জানায়নি। এজন্য তারা উদ্ধার কার্যক্রমের অংশ নিতে পারেনি। তবে স্থানীয় লোকজন শিশুটিকে বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন বলে জানতে পেরেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় নীলসাগরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

Update Time : ০৬:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬