০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

বগুড়া সারিয়াকান্দিতে টিটুল কবিরাজ (৪৬) নামের একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালককে আহত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টিটুল উপজেলার সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের মৃত জামাল কবিরাজের ছেলে।

গতকাল শনিবার সকাল ৬টার পর টিটুল নিখোঁজ হয় এবং আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। চালক টিটুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় ও গাবতলী থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ এবং পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে টিটুল ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে তার বাড়ি থেকে বের হন। এদিন বিকেল ৩টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হাটফুলবাড়ী কাঁঠালতলা এলাকায় তার অটোরিকশায় চার যাত্রী উঠেন। তারা সবাই বোরকা পরিহিত ছিল। গাবতলী উপজেলার বাগবাড়ী যাওয়ার উদ্দেশ্য তারা টিটুলের সাথে ভাড়া ঠিক করেন। বিকেল ৬টা পর্যন্ত টিটুলের সাথে মোবাইল ফোনে তার পরিবারের কথা হয়। এসময় টিটুল বলেন, তিনি বাগবাড়ী নসিপুর এলাকায় আছেন। তারপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেকরাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন এলাকায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নেয়া হয়, না পেয়ে আজ রবিবার সকালে সারিয়াকান্দি থানা এবং গাবতলী থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। পরে খবর পাওয়া যায় টিটুল কবিরাজ গাবতলী চকবোচাই এলাকায় একটি রাস্তার পাশে পড়ে আছেন, কিন্তু তার কাছে তার অটোরিকশা নেই। পরে তাকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে সারিয়াকান্দি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সারিয়াকান্দি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অটোরিকশা চালক টিটুল এখন গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি আছেন।

টিটুল কবিরাজের ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা বেগম বলেন, আমার দেবরের মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর থেকেই আমরা চিন্তিত হয়ে পড়েছি। এরপর তাকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ সকালে তাকে অচেতন অবস্থায় পেয়েছি। তিনি এখনো শঙ্কামুক্ত না। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারিয়াকান্দিতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই

Update Time : ০৬:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬