বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বুধবার (২১ অক্টোবর) জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার ২ দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমানের পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান এমপি, বগুড়া মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার। আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেত, মিজানুর রহমান, ক্বারী মাওলানা আব্দুল মজিদ, আব্দুল মোমিন, অ্যাডভোকেট আব্দুল হালিম, হাফেজ আব্দুন নুর প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















