০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সাজেক পরিস্থিতি নিয়ন্ত্রণে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত

রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। তারা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন প্রায় তিন হাজার পর্যটক। তবে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়ে। এসময় সড়কের ব্যারিকেড সরিয়ে পর্যটকদের বহনকারী গাড়িগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

পুলিশ সুপার বলেন, অবরোধকারীরা উজোবাজার এলাকায় অবস্থান নেওয়ায় সাজেকে আটকে পড়া পর্যটকরা বের হতে পারছিলেন না। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনী ও পুলিশের ছয় সদস্য আহত হন।তিনি আরও বলেন, একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উজোবাজার আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সব পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সাজেক পরিস্থিতি নিয়ন্ত্রণে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত

সাজেক পরিস্থিতি নিয়ন্ত্রণে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত

Update Time : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬