০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে কৃষি জমিতে খাদ্যগুদাম নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষি জমিতে আঞ্চলিক খাদ্যগুদাম (সিএসডি) নির্মাণ (প্রস্তাবিত) সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কিচক ইউনিয়নের আপসন সাদুরিয়া এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে সহস্রাধিক কৃষক এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কৃষকরা বলেন, প্রস্তাবিত আপসন ও সাদুরিয়া মৌজার একশ’ বিঘার বেশি জমি অত্যন্ত উর্বর এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।

বছরের পর বছর ধরে তারা এই জমিতে ধান, আলু, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করে আসছেন। এমন তিন ফসলি জমিতে সরকারি কোনো স্থাপনা গড়ে উঠলে শত শত কৃষক পরিবার তাদের আয়ের পথ হারিয়ে ভূমিহীন ও বেকার হয়ে পড়বেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে কৃষকরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান, তাদেরই রক্তে গড়া উর্বর জমি অধিগ্রহণ করে খাদ্যগুদাম নির্মাণ করা চরম অন্যায়।

সমাবেশ থেকে কৃষকরা অনতিবিলম্বে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে যেকোনো বিকল্প অকৃষি জমিতে তা স্থানান্তরের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে কৃষি জমিতে খাদ্যগুদাম নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৬:২০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬