১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ১০ব্যক্তির ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়া মহানগরের সাতমাথা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বগুড়া সিটি কর্পোরেশন। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশনের মালিকানাধীন সপ্তপদী মার্কেটের নিচতলার ৭ ব্যক্তিকে এবং মার্কেটের দক্ষিণপাশের সড়কের জায়গা দখল করে ভ্যানগাড়ীতে ফল বিক্রেতা ৩জনকে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা: জাহাঙ্গীর আলম বাবু। সর্বমোট দশ ব্যক্তিকে ৩৮হাজার টাকা জরিমানা করেন এবং দন্ডিত ব্যক্তিরা তা পরিশোধ করে কারাদন্ড থেকে রক্ষা পান।

অভিযানে সপ্তপদী মার্কেটের নিচ তলার ১১৫নম্বর দোকানে সৈকত ফটোস্ট্যাট এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনের পথচারী ও ক্রেতাসাধারণের চলাচলের পথ দখল করে মোবাইল সার্ভিসিং এর টেবিল রাখায় ৫ ব্যক্তির প্রত্যেককে ৩ হাজার করে জরিমানা করা হয়। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাহালুর নারহট্ট গ্রামের আব্দুল হাকিমের ছেলে আবু বক্কর, নুনগোলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের হরিপদ চন্দ্রের ছেলে শ্রী দীপক কুমার, নওগাঁ জেলার মিঠাপুকুর থানার রোকনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আলামিন, মহানগরের সূত্রাপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে আশিক খন্দকার এবং মাটিডালী এলাকার শহিদুলের ছেলে শিপন। এছাড়াও, ঢাকা বেকারী এন্ড কনফেকশনারীর সামনে পথচারী ও ক্রেতাসাধারণের চলাচলের পথ দখল করে আইসক্রিমের ফ্রিজার রেখে বাধা সৃষ্টি করায় মহানগরের নিশি মন্ডলের ছেলে নূরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ১০ব্যক্তির ৩৮ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:৫০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬