১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে পৃথক মামলায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে পৃথক দুটি মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেন তালুকদারের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক উদষ্টো প্রভাষক মামদুদুর রহমান ময়নুল (৩৭) ও গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মঞ্জুর সরকারের ছেলে ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য আবু বক্কর সরকার (৪৭)।

মামলাসূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার রাতে ওই মামলায় অজ্ঞাত আসামী হিসেবে মামদুদুর রহমান ময়নুল (৩৭) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শ্রমিকলীগ নেতা আবু বক্কর সরকার (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক দুটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে পৃথক মামলায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৮:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬