১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাবনা ও বগুড়ার দুই ব্যবসায়ীর জেল ও জরিমানা

ব্যাংক ঋণের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখানের দায়েরকৃত পৃথক দু’টি মামলার রায়ে অভিযুক্ত পাবনা ও বগুড়ার দুই ব্যবসায়ীকে এক বছর করে সশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদন্ড করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালত বিচারক মো. আহসান হাবিব পৃথক পৃথকভাবে ওই দুই মামলার রায় দেন।

রায়ে বগুড়া বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বগুড়া শাখা তাদের পাওনা ঋণের ২৫ লাখ ৮২ হাজার ৩০৫ টাকা আদায়ের জন্য মহানগরের সুলতানগঞ্জপাড়া বড়মিয়া লেনের আবুল কাসেম মিয়ার ছেলে ও মেসার্স আলেয়া কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর আলাউদ্দিনকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ব্যাংক চেকের সমপরিমাণ ২৫ লাখ ৮২ হাজার ৩০৫ টাকা অর্থদন্ড করা হয়।

ওই ব্যাংকে ঋণের পাওনা টাকা পরিশোধের জন্য আসামি আলাউদ্দিন কর্তৃক বাদি ওই ব্যাংক বরাবর প্রদানকৃত ব্যাংক চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণে প্রত্যাখ্যান হয়। অপরদিকে মিচুয়াল ব্যংক লিমিটেড পাবনা আব্দুল হামিদ রোডের দিলালপুর শাখার কর্তৃক তাদের ঋণের পাওনা ৩০ লাখ টাকা আদায়ের জন্য দায়েরকৃত মামলায় ঋণ গ্রহীতা পাবনা শহরের শালগাড়ীয়ার ফরেস্টপাড়ার মৃত এবাদত আলীর ছেলে ও মেসার্স বেলাল ফুড প্রোডাক্টর স্বত্বাধিকারী বেলাল হেসেনকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ব্যাংক চেকের সমপরিমাণ ৩০ লাখ টাকা অর্থদন্ড করা হয়।

আসামি বেলাল হোসেন বাদি ওই ব্যাংকের পাওনা ঋণের ৩০ লাখ টাকা পরিশোধের জন্য ব্যাংক চেক প্রদান করলে চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণ প্রত্যাখ্যান হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাবনা ও বগুড়ার দুই ব্যবসায়ীর জেল ও জরিমানা

Update Time : ০৬:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬