০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

নিরাপদে চলাচলের জন্য কাহালুতে সোলার লাইট স্থাপন করা হয়েছে : এমপি মোশারফ

বগুড়ার কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন বলেছেন, বিএনপি সরকারের মুল লক্ষ্য হলো উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া।

তার এ ধারাবাহিকতায় কাহালু পৌরবাসী তথা জনসাধারণের রাতের বেলায় নিরাপদ চলাচলের কথা ভেবেই কাহালু পৌর এলাকার ৩০টি জনবহুল স্থানে সোলার লাইটের মাধ্যমে আলোকিতকরণ করা হলো।

এছাড়া সোলার লাইট ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়সহ পরিবেশ বান্ধব আলোক ব্যবস্থাও নিশ্চিত হবে। তিনি বলেন আগামীতে আমরা কাহালু-নন্দীগ্রামকে একটি আলোকিত মডেল আসন হিসেবে ঘোষনা করতে চাই।

বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় গত সোমবার রাতে বগুড়া জেলার কাহালু চারমাথা রেলগেট সংলগ্ন স্থানে ফলক উন্মোচন করে কাহালু পৌর এলাকার জনবহুল স্থানে সোলার লাইটের মাধ্যমে আলোকিতকরণ কাজের উদ্বোধন কালে তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস,উপজেলা প্রকৌশলী মো: মুক্তার হোসেন খান, কাহালু থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: হাফিজার রহমান বাবু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মমিন,আলহাজ্ব মো: আব্দুল করিম,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুইঁয়া,প্রভাষক শাহাবুদ্দিন প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নিরাপদে চলাচলের জন্য কাহালুতে সোলার লাইট স্থাপন করা হয়েছে : এমপি মোশারফ

Update Time : ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬