০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

নন্দীগ্রামে দুই মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ পিনাহার মাছ বিক্রির অপরাধে দুই মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা নয়টি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুন্দারহাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির সত্যতা পাওয়ায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুই বিক্রেতাকে অর্থদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শহরকুড়ি গ্রামের মাছ বিক্রেতা সাকিব ও তেঘরী গ্রামের মাছ বিক্রেতা মোফাজ্জল। ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাকিবকে তিন হাজার টাকা এবং মোফাজ্জলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

নন্দীগ্রামে দুই মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬