বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার চিথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃত ওই নেতার নাম আমিনুল ইসলাম রানা (৪৩)। তিনি চিথুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে ধুনট থানায় নাশকতা ও বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমিনুল ইসলাম রানাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন। এবার নাশকতা ও বিস্ফোরণ মামলায় তাকে আবারও গ্রেপ্তার করা হলো।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নাশকতা ও বিস্ফোরণ মামলায় আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























