০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও দিনাজপুরের বিরলে নেমে এসেছে শোকের আবহ।

প্রবীণ এ রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

Update Time : ০৭:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬