০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক এখতিয়ার। কমিশনের সাংবিধানিক এখতিয়ার হিসেবে দুটি বিষয় আছে— একটি সংসদ নির্বাচন, আরেকটি রাষ্ট্রপতি নির্বাচন।

রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আইন অনুসারে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যমে জানিয়েছে যে, তারা রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত আছে। তারা যেকোনো সময় তফসিল ঘোষণা করতে পারে।

তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের ওপরই ন্যস্ত করা হয়েছে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : পেট্রোবাংলা

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান : মির্জা ফখরুল

Update Time : ০৪:২০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬