০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ফ্যানের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আটটার দিকে উপজেলার গাড়িদহ পদ্মারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন মকবুল হোসেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী সায়েদা বেগম ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িদহ ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় বাড়িতে কেবল স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। এটি অত্যন্ত অনাকাঙ্খিত ও মর্মান্তিক একটি দুর্ঘটনা।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

Update Time : ০৬:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬