তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে শাহেনশাহ অমিতাভ বচ্চনের চেহারা। তবে এবার সেই চেনা আমেজে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা। সঞ্চালকের ভূমিকায় দর্শক এবার নতুন রূপে আবিষ্কার করবেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দিতে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার-ঝলক ইতোমধ্যে সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়। তবে বিষয়টির নেপথ্য গল্প ভিন্ন। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে সঞ্চালিকার আসনে বসতে যাচ্ছেন মাধুরী।
এর আগে মরাঠি কেবিসি-তে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের। তবে এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মরাঠি সংস্করণটি। সেই দিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























