০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শেরপুরে যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সহ ৩জনকে গ্রেফতর করেছে। গত শনিবার দিবাগত রাতে ও রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার গাড়িদহ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বনমরিচা গ্রামের মৃত আব্দুস সামদের ছেলে লাল মিয়া (৪১), খামারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে আফাজ উদ্দিন লিটন (৪২) এবং ৩টি মাদক মামলার (১টিতে সাজাপ্রাপ্ত) আসামি শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের মৃত আবু মুসার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বনমরিচা নিজ বাড়ী থেকে লাল মিয়াকে, খামারকান্দির ঝাঁজর বাজার এলাকা থেকে রবিবার দুপুরে লিটনকে ও মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিবকে রাত সাড়ে ৪টায় নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

Update Time : ০৬:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬