০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

শেরপুরে রাজু হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার শেরপুরে শিশু রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে ঢাকা-বগুড়া মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলে। পুলিশ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব হোসেন বলেন,এলাকাবাসী কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রসঙ্গত, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামে গত ২ আগস্ট একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনা দেখে ফেলে একই গ্রামের শাহ আলমের ছেলে শিশু রাজু (১০)। ছিনতাইয়ের ঘটনা গোপন রাখতে পরদিন ৩ আগস্ট শিশুটিকে অপহরণ করে ছিনতাইকারী চক্রের সদস্যরা বলে অভিযোগ ওঠে।

শিশুটি নিখোঁজ হওয়ার পর ওই রাতেই পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

অবশেষে নিখোঁজের তিন দিন পর ৬ আগস্ট বিকেলে পাশের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি এলাকার একটি ধানখেত থেকে মাটিচাপা অবস্থায় শিশু রাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শেরপুর উপজেলার ররোয়া গ্রামের মোস্তাকিম (২৫) ও মির্জাপুর বাজার এলাকার আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে রাজু হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

Update Time : ০৬:০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬