০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

শেরপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৬ মাস পর খুলল ভাটরা প্রাথমিক বিদ্যালয়ের পথ

বগুড়ার শেরপুরে যাতায়াতের পথ নিয়ে দীর্ঘ ছয় মাসের বিরোধ মিটেছে ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পাশের একটি মাদ্রাসার সঙ্গে রাস্তা নিয়ে বিরোধের জেরে বিদ্যালয়ের সামনের পথটি দেয়াল তুলে বন্ধ ও সংকুচিত করে রাখা হয়েছিল। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখানে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, ভাটরা ইয়াছন্নেছা এবতেদায়ী মাদ্রাসার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথটি দেয়াল দিয়ে আটকে দেওয়া হয়েছিল। এতে গত ছয় মাস ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের চলাচলের সমস্যাটি গুরুত্বের সঙ্গে দেখে ইউএনও দ্রæত বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ দেন। তাঁর নির্দেশের পরদিনই বিদ্যালয়ের জন্য যাতায়াতের পথ তৈরি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান, দেয়াল তোলার কারণে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা অনেক কষ্টে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। এখন নতুন রাস্তা হওয়ায় সেই সমস্যার সমাধান হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, “শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যাটির দ্রæত সমাধান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৬ মাস পর খুলল ভাটরা প্রাথমিক বিদ্যালয়ের পথ

Update Time : ০৭:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬