০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

শেরপুরে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ স্মার্ট কেনাকাটার উদ্বোধন করলেন এমডি

এক দেশ, এক কিউ আর, লেনদেনে বাংলা কিউআর’ এই শ্লোগানে বগুড়ার শেরপুরে স্মার্টকেনার উদ্বোধন করেছেন রূপালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (এমডি)।

শনিবার (১ আগষ্ট) বিকালে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় রূপালী ব্যাংক পিএলসি শেরপুর বাসষ্ট্যান্ড শাখার উদ্যোগে একটি মিষ্টান্ন ভান্ডারের শোরুমে এই স্মার্ট কেনাকাটার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের বগুড়া বিভাগের বিভাগীয় প্রধান এমএম জি তোফায়েল, সিরাজগঞ্জ জোনের প্রধান মো. কামরুজ্জানা, নওগাঁ জোনের প্রধান দেবব্রত সাহা, বগুড়া জোনের প্রধান মো. মাহবুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. বুলবুল ইসলামসহ ব্যাংকের উর্দ্ধতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো এর কম খরচ ও সর্বজনীন ব্যবহার। এর মাধ্যমে গ্রাহকরা রূপালী ক্যাশ, রূপালী ই-ব্যাংক, বা যেকোনো ব্যাংক অ্যাপ ব্যবহার করে একই কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন। বাংলা কিউআরের অগ্রযাত্রায় শামিল হয়েছে রূপালী ব্যাংক পিএলসি।

দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে অভিন্ন ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম হিসেবে বাংলা কিউআর চালু হয়েছে। এর ফলে একাধিক প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর ব্যবহারের প্রয়োজন হবে না; একটি কিউআর দিয়েই সব ধরনের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ স্মার্ট কেনাকাটার উদ্বোধন করলেন এমডি

শেরপুরে রূপালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ স্মার্ট কেনাকাটার উদ্বোধন করলেন এমডি

Update Time : ০৮:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬