০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ সুলতান গ্রেফতার

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান ওরফে জুমান (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। সে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের নয়নমরিচ গ্রামের সাইফুল কসাইয়ের ছেলে ও ৮টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

শেরপুর থানার মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) সকাল ৯ টায় গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পিসি ভাটা এলাকা থেকে সুলতানকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশ ইয়াবাসহ সুলতানকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, সুলতান একজন চিহ্নিত মাদককারবারি ও ৮টি মাদক মামলার আসামি। তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ সুলতান গ্রেফতার

Update Time : ০৭:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬