বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ককটেল বিস্ফোরণ, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপেজলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাদাইশ পাড়া গ্রামের আলহাজ্ব মোখলেসার রহমানের ছেলে মোঃ আব্দুল হান্নান তালুকদার (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ঘোলাগাড়ী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ফরমান আলীর ছেলে মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)।
আব্দুল হান্নান মামলার এজাহারনামীয় আসামি এবং তোফাজ্জল হোসেন তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শনাক্ত হয়েছেন।
পুলিশ সুত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিকেল ৩:২৫ ঘটিকায় শেরপুর থানায় দায়ের হওয়া এফআইআর নম্বর-২৪ (জি আর নম্বর-২৮৩/২০২৪) মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছিল।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























