০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে আবারও ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আগের ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী বগুড়া শহর থেকে বাড়ি ফেরার পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারপাস এলাকায় তিনজনের একটি দল তাঁর গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়।

মামলার তদন্ত চলাকালে বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন।

খবর পেয়ে শেরপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. মোকছেদুর রহমান মাহিন (২০) বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই আগের দিন ছিনতাই করা মোটরসাইকেল বলে শনাক্ত করেন। পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

এবিষয়ে শেরপুর থানা পুলিশের পরিদর্শক জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

Update Time : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬