০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ জুলাই) দুপুরে পৌরশহরের বারোদুয়ারি হাটে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বারোদুয়ারি হাটে অসুস্থ গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অসুস্থ গরুর মাংস বিক্রির সত্যতা মেলায় পৌরশহরের উত্তর সাহাপাড়ার শহিদুল ইসলামের ছেলে সবুজ শেখকে (৩৫) ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান।

শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায মো. কাযমির রহমান বলেন, “নিরাপদ মাংস নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি বর্তমানে গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, তাই সাধারণ ক্রেতাদেরও মাংস কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:৫৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬