১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবসে শেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী-প্রতিষ্ঠানদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা নির্বাহীঅফিসার মো. সাইদুজ্জামান হিমু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না এবং শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা সহকারী মোছা. রুবা খাতুন।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে খানপুর ইউনিয়নের ২/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী মোছা. সাবিনা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সীমাবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মোছা. মাকসুরা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে খানপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক গোলাম সাকলায়েন এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে ভবানীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শারমিন রহমান শিল্পী।

এ ছাড়া শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে সীমাবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সম্মাননা লাভ করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিশ্ব জনসংখ্যা দিবসে শেরপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৮:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬