১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মজনু মিয়া ওরফে বথু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ, পিতা আলহাজ বাহাদুর মণ্ডল, বাদী হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি শেরপুর থানার মামলা নং-২২, (তারিখ ১১ জুলাই ২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন এসএসসি পরীক্ষার্থী। তার মা মারা গেছেন। অভিযোগ রয়েছে, অভিযুক্ত মজনু মিয়া ওরফে বথু তাকে নানা প্রলোভনে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় অভিযুক্তের বড় স্ত্রী আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্তের দুটি স্ত্রী রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মো. মজনু মিয়া ওরফে বথু (৪০) মৃত শাহের আলীর ছেলে। তিনি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা। শেরপুর থানা পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে রোববার সকালে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

Update Time : ০৪:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬