বগুড়ার শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আরিফ মাহমুদ (৪০) কে গ্রেফতার করেছে।
তাকে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গিলাবাড়ী বিলের মাথা এলাকার রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ মাহমুদ শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে এবং গাড়ীদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
শেরপুর থানা সুত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ নভেম্বর দায়েরকৃত শেরপুর থানায় (এফআইআর নং ১২ জিআর নং ৩১৮) একটি মামলা রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















