১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবু সুফিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুই যুবক একটি মোটরসাইকেলে করে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়।

গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শরিফ বলেন, পিকআপটি ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন নিচ্ছিল। তবে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সংঘর্ষের পর পিকআপটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

Update Time : ০৫:১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬