১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে.) উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এস.আর গ্রুপের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। তিনি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সম্রাট সরকার প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স অনূর্ধ্ব ১৯ বছর হতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের নিজ নিজ ইউনিয়নের অনলাইন জন্মনিবন্ধনের কপি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি নির্ধারিত নম্বর সংবলিত জার্সি পরিধান করতে হবে।

উদ্বোধনী দিনে খানপুর ইউনিয়ন ও গাড়ীদহ ইউনিয়নের এবং সীমাবাড়ী ইউনিয়ন ও খামারকান্দি ইউনিয়নের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ৬ জুলাই ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হবে জানা গেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ০৬:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬