০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল পরিবারের মহিলা প্রধানদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ।

ভোটের আগে মানুষের মনে সন্দেহ ছিল এই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। এই কার্ড বিতরণের মাধ্যমে মানুষের সন্দেহ দূর করে তা বাস্তবায়ন শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলিয়ারহাট রোকেয়া সাত্তার স্কুল মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মুক্তার হাসান, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, সহকারি পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি এস.এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর আবু জাকের মাকু, যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।

উল্লেখ্য বুধবার (১৭ জুন) দেশের ২০টি স্থানে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জে ৪২৮টি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হলো। এ সময় কার্ডের সঙ্গে একটি করে চারাগাছ বিতরণ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Update Time : ০৭:১৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬