জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়ার শেরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলীমের বাবা আলহাজ¦ আব্দুল মান্নান শেখ ওরফে শাহ মো. ময়েজ উদ্দিন চিশতি সোমবার (০৮জুন) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…লিল্লাহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৯বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত চারদিন আগে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সিপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানান। তাঁর মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে সাংবাদিক আব্দুল আলীমের বাবার ইন্তেকাল
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৫:৫১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- ২৪২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















